শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

আগামী দেড় বছর কোনো শুটিং করব না,অন্তঃসত্ত্বা পরীমণি, নিজেই জানালেন সন্তানের বাবার নাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার পঠিত
আগামী দেড় বছর কোনো শুটিং করব না,অন্তঃসত্ত্বা পরীমণি, নিজেই জানালেন সন্তানের বাবার নাম
ফাইল ফটো
বিনোদন নিউজ : বর্তমান সময়ের সেরা আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আলোচনা-সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। তবে যে খবর এখন সবারই না জানা তা হলো মা হতে চলেছেন পরীমণি। সোমবার দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।
তিনি বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।
পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।
শরিফুল রাজ বলেন, ‘১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হচ্ছে। পরী মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব।’
এই অভিনেতা আরও জানিয়েছেন, ‘দেড় বছর পরী কোন কাজ করবে না, কারণ সে আমার সন্তানের মা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com