মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

জনগণ কখনও গডফাদারকে গ্রহণ করেনি : আইভী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬৮৫ বার পঠিত
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন- জনগণ কখনও কোনো সন্ত্রাসী, খুনি, গডফাদারকে গ্রহণ করেনি।
রোববার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অংশে ২২নং ওয়ার্ডে প্রচারণা শুরুর আগে বন্দর খেয়াঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে। ধর্মীয় উসকানি দেওয়া হয়েছে। কোনোটিতেই কাজ হয়নি। আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না।
শামীম ওসমান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শামীম ওসমানকে গডফাদার উপাধি দেইনি। এটা তার দীর্ঘদিনের উপাধি। জনগণ কখনও কোনো সন্ত্রাসী, খুনি, গডফাদারকে গ্রহণ করেনি।
নির্বাচনে শামীম ওসমানের সমর্থন বিষয়ে আইভী বলেন, ‘উনি আমার দলের লোক। সমর্থন দিলে দেবে, না দিলে না দেবে। দলে থাকতেই পারে, আমাকে অপছন্দ করতেই পারে। এটা কোনো ব্যাপার নয়। প্রচারণায় আইভীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, নাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com