শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

অবশেষে রাবিতে নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬৭৭ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা : অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া ১৪১ জনের যোগদান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলমান থাকায় তাদের যোগদান এবং এই সংক্রান্ত সকল কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে প্রশাসন।

শনিবার (৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ মে ইস্যুকৃত সকল অ্যাডহক ভিত্তিতে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কোনরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগ পত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

এদিকে বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসের এই নিয়োগকে ‘অবৈধ ও বিধিবহির্ভূত’ উল্লেখ করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটা তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি ক্যাম্পাসে এসে সাবেক উপাচার্য আব্দুস সোবহানসহ এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com