মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার পঠিত
ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

বিনোদন নিউজ : ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালে মরদেহ সনাক্ত করেন তার বড় ভাই খোকন। খোকন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাইমা ইসলাম শিমু নির্মাতা কাজী হায়াতের ‘বর্তমান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর এই অভিনেত্রীকে অন্তত ২০টির অধিক চলচ্চিত্রে দেখা গেছে। তিনি সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে দেখা না গেলেও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com