শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা, আড়িয়াল খা ও ধলেশ্বরী সেতুতে টোল নেওয়া হবে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৮ বার পঠিত
আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা, আড়িয়াল খা ও ধলেশ্বরী সেতুতে টোল নেওয়া হবে না
ফাইল ফটো

অনলাইন নিউজ : আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২৯ জুন) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এ তথ্য জানান।

কাজী মাঈনুল হাসান বলেন, আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনও যানবাহন থেকে টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

হাইকোর্টকে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। মূলত টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এফিডেভিট আকারে দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com