বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আজ সোমবার থেকে মার্কেট, শপিংমল, কাঁচাবাজার রাত ৮টায় বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৮৮ বার পঠিত
আজ সোমবার থেকে মার্কেট, শপিংমল, কাঁচাবাজার রাত ৮টায় বন্ধ
ফটো সংগৃহীত

অনলাইন নিউজ : সারা দেশের মার্কেট, শপিংমল ও কাঁচাবাজার আজ সোমবার থেকেই রাত ৮টায় বন্ধ করতে হবে।রবিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সরকারের নির্দেশনার সঙ্গে একমত হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।

তবে সমিতির নেতারা ঈদুল আজহার কারণে ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

এই অনুরোধের পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানান, বাড়তি ২ ঘণ্টা দোকান খোলা রাখার বিষয়ে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার মন্ত্রণালয় অনুরোধ জানাবে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্প্রতি এই নির্দেশনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com