সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আটকে পড়া আগামী তিন বছর সৌদি যেতে পারবেন না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫৭ বার পঠিত

এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা বা পুনরায় প্রবেশের ভিসা নিয়ে যে প্রবাসীরা নিজ দেশে ফিরেছিলেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদিতে যেতে পারেননি তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে রিয়াদ। রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য দেশটির সরকার নতুন এক নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে রোববার খবর দিয়েছে সৌদি গেজেট।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর বলেছে, এক্সিট ও রি-এন্ট্রি ভিসায় যারা সৌদি ছেড়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরতে পারেননি; তারা আগামী তিন বছর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি গেজেট বলছে, তবে নতুন কর্ম ভিসা নিয়ে যারা পূর্ববতী নিয়োগকর্তার কাছে ফিরবেন; তাদের জন্য নতুন এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

করোনাভাইরাস মহামারির কারণে এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা নিয়ে নিজ নিজ দেশে ফিরে আটকা পড়া কর্মীদের আবেদনের পর সৌদি আরবের সরকার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

মহামারিতে যেসব প্রবাসী কর্মী দেশে ফিরে আটকা পড়েছেন এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরতে পারেননি তারা আগামী তিন বছর সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com