সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আবারো লকডাউন বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৫০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : চলমান লকডাউন শেষে ঈদের আগে তিনটি কর্ম দিবস থাকায় আবারো লকডাউন বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। পাশাপাশি সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের বিষয়টিও চিন্তাভাবনা চলছে। আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেখা গেছে, আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে বৃহস্পতিবার (৬ মে), রোববার (৯ মে) ও মঙ্গলবার (১১ মে )। আর ৭ ও ৮ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন এবং সোমবার (১০ মে) শবে কদরের ছুটি। আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হবে ঈদের ছুটি।

তবে রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে’ও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরো একদিন বাড়বে। এক্ষেত্রে ১৫ মে (শনিবার) দিনটিও ছুটি থাকবে। এ হিসেবে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে তিনটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এসব কিছু বিবেচনায় নিয়ে কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আমরা কী করব। আমরা ৫ তারিখের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেব।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঈদের আগে কর্মদিবস কম থাকায় বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের অনুমতি দেয়া হতে পারে বলেও সুত্রে জানা গেছে।

করোনা মোকাবেলায় গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়। পরিস্থিতির উন্নতি না হলে আরেক দফায় তা বাড়িয়ে ২১ এপ্রিল পর্যন্ত করা হয়। এটি তৃতীয় দফায় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। সবশেষ বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com