বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

নিউজ ডেস্ক : ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। বোরবার সবশেষ টিকিট বিক্রি হয় ২২ জুলাইয়ের। এ দিন ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ও মেইল ট্রেনের কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। অন্যদিকে আন্তঃনগর ট্রেনের সব কয়টি কাউন্টার বন্ধ ছিল। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে কাটতে হয়েছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামান মোহসী গণমাধ্যমকে জানান, গত ৫ দিনে মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হতো। স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অনেক যাত্রী স্টেশন ও ট্রেনে উঠে মাস্ক খুলে রাখছেন।

তিনি আরও বলেন, ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় ঈদযাত্রায় এবার ট্রেনের ফিরতি টিকিট রোববার দেয়া হয়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনও সব ট্রেন সিডিউল অনুয়ায়ী চলাচল করেছে। বিনা টিকিটে কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, রোববার পর্যন্ত বিশেষ ট্রেনে মোট ১ হাজার গরু-ছাগল ঢাকায় আনা হয়েছে। গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল মাত্র ৯২ টাকায় পশ্চিম ও পূর্বাঞ্চল থেকে এসব পশু ট্রেনে করে ঢাকায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com