বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৭ টা থেকে ১০ পর্যন্ত এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে এ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সুত্র জানায় জেলার ৫ টা গ্রামে বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হয়। জানা যায়, জেলার সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মমিনটোলা ও চর বাগান পাড়া এলাকায় সকাল ৮ টায় ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ দিঘি এলাকায় সকাল ৮ টায় ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর গ্রামে ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৭ টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। একদিন আগে ঈদের নামাজ আদায় বিষয়ে ইসলামী গবেষক শাঈখ জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের দেশে ঈদের নামাজ পড়া শুদ্ধ নয়। কারণ ঘোষণা না হলে ঈদ পালন শুদ্ধ হবেনা। ঈদের নামাজের সাথে সামষ্টিক বিষয় জড়িয়ে আছে। রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যেদিন মানুষ রোজা শুরু করবে, সেদিন থেকে রোজা পালন করা হবে আর ইফতার বা ঈদ, যেদিন মানুষ ইফতার বা ঈদ পালন করবে সেদিন।’ সুতরাং এটি সামষ্টিক ঘোষণার সঙ্গে সম্পৃক্ত এবং এ বিষয়ে ঘোষণা দেবেন সরকার বা রাষ্ট্রপ্রধান। এটি শুদ্ধ না হওয়ার পেছনে আরো একটি বিষয় হচ্ছে, কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে? আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে? সৌদি আরব ও বাংলাদেশে কি একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়? চাঁদ কি একই সময় উদয় হয় ও অস্ত যায়? এই ধারণা শুদ্ধ নয় যে, কোনো ইবাদত আমরা সৌদি আরবের সঙ্গে করব। কারণ, সৌদি আরবের সঙ্গে কোনো ইবাদত করার নির্দেশনা আমাদের দেওয়া হয়নি। সৌদি আরব না থাকলে কি আমরা কোনো ইবাদত করব না? সুতরাং এ কাজটি মোটেও শুদ্ধ নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com