বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ঈদ শেষে শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীদের ভিড়, চলছে ১৬ ফেরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

নিউজ ডেস্ক : ঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিলো না শিমুলিয়া ঘাটের পন্টুনগুলোতে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা গাদাগাদি করে ফেরিতে করে নদী পার হচ্ছেন।

রোববার (১৬ মে) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই এ নৌরুটে পণ‌্যবাহী যানবাহন ও ঢাকামুখী যাত্রীদের নিয়ে ফেরি চলাচল করেছে। লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে ফেরিতে যাত্রীচাপ বেড়েছে।’

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী চাপ রয়েছে। এখন শিমুলিয়া ঘাটে দু’শতাধিক পণ‌্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে দূরপাল্লার বাস না চলায় ঘাট পার হয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com