শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

এম পি আব্দুল ওদুদকে জাসদের সংবর্ধনা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে সদস্য নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে সংবর্ধনা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জাসদ জেলা কার্যালয়ে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। জাসদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় জেলা জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জেলা হাসপাতালের সমস্যা সমাধান, বন্ধ ট্রেন চালুর ব্যবস্থা করাসহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকরী ভুমিকা রাখবেন বলে আশ্বস দেন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি ১৪ দলের ভিতকে আরও শক্তিশালী করতে জাসদ নেতাদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com