সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

কানসাটে আগ্নেয়াস্ত্র আটক-১

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামস্থ হঠাৎপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোবাবরপুর ইউনিয়নের মৃত বাহার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মানিক(৪৮)।সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামস্থ হঠাৎপাড়া মোড় (একতার মোড়) হতে ১টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com