বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

কাশ্মীরে সংঘর্ষে ৩ জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সোমবার বিক্ষোভকারীদের সাথে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছিল। সরকারি এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ সেখানে বিক্ষোভ করে আসছে। এ অঞ্চলের জন্য আর্থিক সহায়তার সরকারের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও সোমবার ১০ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।

সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় রেঞ্জার্স নামে পরিচিত আধা-সামরিক বাহিনী পাঠায় এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়।

কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক ও সরকারি কর্মকর্তা নাদিম জানজুয়া বলেন, সেখানে সংঘর্ষে ‘তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে। তারা সকলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

এরআগে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর এএফপি’কে জানিয়েছিলেন।

ওই চিকিৎসক আরো বলেন, সেখানে সংঘর্ষে আধা-সামরিক বাহিনী রেঞ্জারেরও অনেক সদস্য আহত হয়েছে। তবে তাদের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com