বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস : সেতুমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৯০৪ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ক্ষমতায় যেতে ওৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।’

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com