রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

গরুর নাম ‘হিরো আলম,দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৭১ বার পঠিত

প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকেন সোশ্যাল তারকা হিরো আলম। কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই তার নামের সঙ্গে মিলিয়ে নিজের পোষ্য গরুর নাম রাখেন। তবে বিষয়টিকে পজিটিভলিই দেখেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরীর ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠের হাটে ‘হিরো আলম’ নামের একটি গরু বিক্রির জন্য এনেছেন কাউসার। হিরো আলমের নামের সঙ্গে মিল থাকায় গরুটিকে দেখতে হাটে ভিড় জমাচ্ছেন জনতা।

প্রতি বছরের মতো এবারও এখানে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। তিন একরের বিশাল জায়গাজুড়ে বসানো হাটটিতে ইতিমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার পশু চলে এসেছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। তবে এবারের কোরবানির হাটের প্রধান আকর্ষণ হলো ‘হিরো আলম’ ও ‘রাজা’। হিরো আলম আর রাজার জন্যে হাটটি জমজমাট। এ গরু দুটি দেখতে ও ছবি তুলতে প্রতিদিন শতশত দর্শনার্থী ভিড় করছেন।

চার বছর বয়সের অস্ট্রেলিয়ান জাতের ১০ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার সাদা- কালো রঙের হিরো আলমের ওজন ৩০ মন। গরুটির মালিক কাউসার রহমানের ভাষ্য, তার পালিত গরুটি হিরোর মতো দেখতে। তাই তিনি হিরো আলমের নামের সঙ্গে মিল রেখে গরুর নাম রেখেছেন। গরুটির দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা।

এর আগে এ প্রসঙ্গে হিরো আলম বলেছেন, কেউ হয়তো ভালোবেসে শখ করে এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবারের ঈদেই নতুন না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই এটা নিয়ে মন খারাপ করি না আমি। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে। এ বছর গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com