মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ইউপি নির্বাচন ওসির নম্বর ক্লোন করে নৌকার প্রার্থীকে ফোন, ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৩১ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ইউপি নির্বাচন ওসির নম্বর ক্লোন করে নৌকার প্রার্থীকে ফোন, ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক
ফাইল প্রতীকী ছবি

গাইবান্ধা সংবাদদাতা :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর কাছে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার রেজওয়ানুর রহমান নামের ওই প্রার্থী মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (১৮ ডিসেম্বর)  প্রতারক চক্র ৬টি বিকাশ নাম্বারে রেজওয়ানুর রহমান কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাসে প্রতারক চক্রটি এই টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে। এছাড়া প্রতারক চক্রটি কোচাশহর ইউনিয়নের আবু সুফিয়ান ও শালমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান আনিছের কাছেও ওসির পরিচয়ে টাকা দাবি করে বলে জানা গেছে। তবে বিষয়টি যাচাইয়ে তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ থানায় তারা ফোন করলে পুরো ঘটনাটি প্রতারণা বলে নিশ্চিত হন।

এ ঘটনায় শনিবার রাতেই প্রতারণার শিকার চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমান গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এছাড়া নাম্বার ক্লোন করে প্রতারণার ঘটনায় পুলিশের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

লিখিত অভিযোগে রেজওয়ানুর রহমান উল্লেখ করেন, গোবিন্দগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল (০১৩২০১৩২৪৮০) নাম্বার ক্লোন করে তার কাছে ফোন করা হয়। ফোনে ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতানোর আশ্বাস দেয়া হয় এবং ম্যাজিস্ট্রেট পরিচয়ে একজনের সাথে কথা বলে টাকা দাবি করা হয়। তাদের কথামত ৬টি নম্বর থেকে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেই। পরে ঘটনাটি প্রতারণা বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ করি।

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ফোন নাম্বার ক্লোন করা প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com