সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোবিন্দগঞ্জের সাঁওতাল কমিউনিটির জীবন মানের উন্নয়ন বিষয়ে মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশে পিঁছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কর্মকান্ড সহ গোবিন্দগঞ্জের সাঁওতাল কমিউউিনিটির জীবনমান পরিদর্শণ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন এ্যাকটিভিটিজ (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর, জয়পুর এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করেন। এসময় থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ সহ সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএফপিএ এর নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম সকাল ৯ টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে গাইবান্ধার তুলশিঘাট হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তিনি গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে’র কর্মকান্ড পরিদর্শন করে। পরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সাথে মতবিনিময়ের উদ্যেশ্যে গাইবান্ধার উদ্যেশ্যে গোবিন্দগঞ্জ ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com