বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে এবার বেড়েছে আমন ধানের উৎপাদন

গোমস্তাপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার পঠিত

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত বছরের তুলনায় চলতি বছর আমন ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ৪ হাজার মেঃ টন ধান উৎপাদন বেশি হয়েছে। উপজেলা কৃষি বিভাগের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি শেষ হওয়া আমন মৌসুমের ধান কর্তনের চূড়ান্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এবার আমন মৌসুমে ১৫ হাজার ৫ শ ১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। এরমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আবাদ হয় ১২ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ২০ হেক্টর জমির ধান বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া, ১শ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ও ২ হাজার ৮ শ ১৫ হেক্টর জমিতে স্থানীয় জাতের (চিনি আতব) ধান চাষ করা হয়। এতে উফশী ধানের উৎপাদন হয়েছে ৪২ হাজার ৭ শ ৭মেঃ টন, হাইব্রিড ২ শ২০ মেঃ টন ও স্থানীয় জাতের ধান উৎপাদন হয়েছে ৫ হাজার ২ শ ৮ টন। এদিকে, চলতি আমন মৌসুমে প্রতি হেক্টর ধান উৎপাদন হয়েছে ৩.১১ মেঃ টন। যা গত বছর ছিল হেক্টর প্রতি ২.৮৬ মেঃটন। তবে শেষ মুহূর্তে বিভিন্ন রোগ -বালাইয়ের কারণে ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com