শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুয়েল খান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা ডিহিটোলা গ্ৰামে মৃত খলিল উদ্দিনের ছেলে আলম মিস্ত্রকে (৫০) দুর্বৃত্তরা পিটিয়ে পালিয়ে যায়।

নিহতের বড় ছেলে ফারক হোসেন বলেন,ওই এলাকার মৃত ভুটু কালুর ছেলে আফজাল এর সাথে ৫/৬ মাস ধরে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।যার ফলে তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় আলম মিস্ত্রির বাড়িতে লাঠি/লাদনা নিয়ে ৬/৭ জনে ঢুকে তার বাড়িতে গিয়ে বাড়ির গেট ও রান্নাঘরে ভাঙচুর করে ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। অভিযুক্তরা হলো,আফজাল এর ছেলে আব্দুল মতিন (৩৮), সুজন(২৬), রুবেল(২৪), সনি(২০), মাহিদ্দিনের ছেলে আইরুল(৩০),বাইরুল (২৬), খাইরুল (২০) ও আফসারের ছেলে মাসির (৫৫) তাকে লাঠি দিয়ে মেরে পালিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন,নিহত আলমকে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।অভিযুক্তরা পলাতক রয়েছে ।অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com