সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাস্পে আগুনে পুড়লো হাসপাতালসহ দুই ডজন ঘর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫২৯ বার পঠিত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাস্পে আগুনে পুড়লো হাসপাতালসহ দুই ডজন ঘর
ফটো সংগৃহীত
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইএমও পরিচালিত একটি কোভিড  হাসপাতাল এবং ২০-২৫টি বসত ঘর পুড়ে গেছে বলে জানা যায়।
রোববার রাত ৮ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার শহর থেকে ২ টি দমকল ইউনিটসহ মোট ৬ টি ইউনিট এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুনে সূত্রপাত কোন জায়গা থেকে হয়েছে সেটা জানা যায়নি।
১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হাসান খান জানান, জাতিসংঘের একটি হাসপাতালে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে অন্তত ২০-২৫টি ঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। পুড়ে যাওয়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতেন বলে জানান তিনি।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে থাকার এবং খাবারে ব্যবস্থা করা হয়েছে বলে জানান রোহিঙ্গা নেতা সুলতান আহমদ।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। সেসময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com