বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়ে গেছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত
পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়ে গেছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী
ফাইল ফটো

অনলাইন নিউজ :পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে গেছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী। গতকাল (শুক্রবার) তারা ঢাকা ছাড়েন।

শনিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী জব্বার জানান, ৮ জুলাই সব মিলিয়ে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

তবে মন্ত্রী এও বলেন, এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। কেননা এই তথ্য মোবাইল সিমের সংখ্যার ভিত্তিতে করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। শিশুদের নামে সিম নিবন্ধন করা নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com