শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : বোরো মৌসুমে ব্রি৮১ জাতের ধান কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি আসছেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে কৃষিমন্ত্রীর। তিনি চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ এর উপস্থিতি সভা শেষে গোমস্তাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার চিনিয়াতলা মহল্লার ধান, গম পাঠ প্রকল্পের কৃষক প্লট এ হারভেস্টার (কমবাইন) মেশিন দিয়ে ধান কর্তনের শুভ উদ্বোধন করবেন। এসময় আরো উপস্থিত থাকবেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, বিএআরসি ঢাকার নির্বাহী চেয়ারম্যান ডঃ মোহাম্মদ বখতিয়ার, ডিএই ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, বিএডিসি ঢাকার চেয়ারম্যান ডঃ অমিতাভ সরকার, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ,চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার), সংরক্ষিত মহিলা আসন-৪১ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, রাজশাহী বিএমডিএ চেয়ারম্যান ডঃ আকরাম হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য বদিউজ্জামান বাদশা, রাজশাহীর অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, সাবেক সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত থাকবেন। এতে সহযোগিতায় থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com