রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আরাফাত আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত ভোলাহাট উপজেলার চকধরমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে এঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরাফাত মায়ের সাথে নানার বাড়ী গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে বেড়াতে আসে। দুপুর প্রায় ২টার দিকে নানার বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখোজির পর ওই পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে তার পিতার বাড়ি ভোলাহাট উপজেলার চকধরমপুর গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com