সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ১১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্নখালি ইউসি বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দাইপুখুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর রেজা। এ সময় তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। উদ্বোধনী খেলায় দৌলতবাড়ি কামালপুর ক্লাব বনাম কর্নখালি ক্লাব ক্রিকেট একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছে। এতে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসগার আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবু ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলীসহ অন্যরা। চককীর্তি ইউনিয়নে অসুস্থ্য যুবকের পাশে চেয়ারম্যান প্রার্থী নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালু আলীর ছেলে অসুস্থ্য রাকিব আলীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। সোমবার দুপুরে খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান তিনি। এ সময় চিকিৎসার জন্য তার পিতার হাতে আর্থিক অনুদান তুলে দেন। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে ৫নং ওয়ার্ড মকিমপুর গ্রামের অসুস্থ মোসা. মুনচেহারা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com