বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অপহরণের সাতদিন পর এক নারীকে বারঘরিয়া থেকে উদ্ধার করেছে র্র্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪১৬ বার পঠিত

 ফয়সাল আজম অপু : অপহৃত এক নারীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন আমের রাজধানী খ্যাত র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। ২৮ মে শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। অপহৃত ওয়াহিদা বেগম হেমা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা শ্রীরামপুর গ্রামের ফিরোজ কবিরের মেয়ে। জানা গেছে, এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়ে ছিলো হেমা। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া থেকে ২৫ বছরের ওয়াহিদা বেগম হেমাকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল। র‌্যাব জানিয়েছে, গত ২১ মে নিখোঁজ হয় হেমা। কোথাও হেমাকে খুঁজে না পেয়ে ২৬ মে সদর মডেল থানায় জিডি করে তার পরিবার, জিডি নং-১১৩৩। মোসাঃ ওয়াহিদা বেগম হেমা কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এক বার্তায় জানায় র‌্যাব। র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেমার পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com