মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ভটা চোর সহ ৪ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় পৃথক দুটি চুরির ঘটনায় জেলার দুর্ধর্ষ চোরচক্রের সদস্য আরিফুল ইসলাম (ভটা) ওরফে ভটা চোর সহ ৪ সদস্য’কে আটক করেছে পুলিশ। শনিবার (১২ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান। তিনি জানিয়েছেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) দিক নির্দেশনা গত (২৪ ঘন্টায়) জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও রাজশাহী জেলার মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের দেয়া তথ্যে ও হেফাজত হতে চোরাই কৃত ৫ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও স্বর্ণ বিক্রির নগদ ৪৩, হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর পিটিআই বস্তি এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া শ্রী সম্ব সরকার ছেলে শ্রী সুমন সরকার (৩৮), বড় ইন্দ্রিরা আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (৩৪), লইলাপাড়া ভেলুর মোড় মেরাজ আলী’র ছেলে শাহজাহান (২৭), কে আটক করা হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নাচোল থানা এলাকায় পৃথক ২টি চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com