বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ ২ জনকে আটক করেছে ডিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৭৯ বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল ও নুরুল নামে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছয় রশিয়া পশ্চিম পাড়ার মোসা. আসমা বেগম ও সেত্তাজ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭) ও আলাতুলি ইউনিয়নের রানীনগর বালুগ্রাম এলাকার মৃত মোসা. ফুরকুন বেগম ও মোশারফ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সার্কিট হাউজ মোড় থেকে ৩৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় ডিবি। হেরোইন গুলো আমের ক্যারেটের ভেতর বিশেষ কায়দায় হেরোইন গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হেরোইনসহ ২ জন আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com