সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবীতে প্রতিবন্ধী শিক্ষক সমিতির অবস্থান কর্মসুচী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা অবস্থান কর্মসুচী ও স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকালে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের একসঙ্গে স্বীকৃতি, এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার শিক্ষাসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
জেলা সদরের সমাজসেবা কার্যালয়ের সামনে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত কর্মসুচী পালন করে সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি দিলারা খাতুন, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল ইসলামসহ অন্যরা।
সমিতির জেলা সভাপতি ও ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা খাতুন জানান, অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের একসঙ্গে স্বীকৃতি, এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার শিক্ষাসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে তাদের আজকের এ আন্দোলন। দাবি পূরণ না হলে তা আদায়ের লক্ষ্যে তারা পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসুচী পালন করতে বাধ্য হবে। শেষে নেতৃবৃন্দ জেলা সমাজসেবার উপ-পরিচালকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com