রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’

চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিলবাড়ী এলাকায় ৮ কেজি গাঁজাসহ সানাউল্লাহ নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান টি চালানো হয়।

গ্রেপ্তার আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বড়ঘাট বর্তমানে ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর ওদুদ পার্ক আদর্শ পাড়ার সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩২)।

জানাগেছে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেনের নির্দেশনায় এস আই আজিম হোসেন এর নেতৃত্বে এস আই ফয়সাল, এস আই শাহরিয়ার, এস আই আশীষ, এস আই মাহবুব, এ এস আই করিম, এএস আই গোলাম রাব্বানী ও এএস আই সিরাজুলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানটি চালায়।

গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এর আগেও আসামি মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ে একই পেশায়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com