বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে কয়েদীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬১৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :  চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মুরশেদ আলী নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। মৃত কয়েদী মুরশেদ আলী, ভোলাহাট উপজেলার বীরশ্বেরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। মুরশেদের কয়েদী নং ৮৭৮/। জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মুরশেদ অসুস্থ হলে কারাগার মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারপরও সে সুস্থ না হলে তাকে সকাল সোয়া ৭টার দিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। তিনি আরও জানান, মুরশেদ মাদকসেবী ছিল। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড দেয় এবং গত বছরের ২৬ নভেম্বর তাকে কারাগারে নেয়া হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার মজিবুর রহমান মজুমদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com