সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ভূয়া ডিবির চাঁদাবাজি,র‍্যাবের হাতে আলী হাসান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫২৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : পুলিশের বিশেষ শাখা (ডিবি) পরিচয়ে বিভিন্ন অপরাধী ও স্থানীয় বাসিন্দাদের থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করতো আলী হাসান (২১)।

গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক করা হয়েছে ভুয়া ডিবি হাসানকে।

বুধবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট তরকারিপট্টি এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, স্কোয়াট কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলী। আটককৃত ভুয়া ডিবি আলী হাসান শিবগঞ্জ উপজেলার চককীর্তি বাজার এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

এসময় আলী হাসানের নিকট থেকে একটি হ্যান্ডকাফ, ভুয়া ডিবির পরিচয়পত্র, একটি বাঁশি ও রশি জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ওমর আলী বলেন, আটককৃত ভুয়া ডিবি আলী হাসান ডিবি পুলিশের একটি পরিচয়পত্র তৈরি করে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করতো। এমনকি বিভিন্ন অপরাধীদের তথ্য উপাত্ত সংগ্রহ করে মোবাইলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতো এবং আত্মীয় স্বজনদের হুমকি দিত। এমনকি মাদক ব্যবসায়ীদের থেকে মাসিক চাঁদা আদায় করতো আলী হাসান ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com