সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

চাঁপাইনবাবঞ্জে বিজিবি’র ফেন্সিডিল এবং ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি মোঃ মাসুদ রানা
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৭৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অভিযানে জেলার মনাকষা সীমান্তে ফেন্সিডিল এবং ইয়াবা উদ্ধার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭১ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। এছাড়া, ২৯ অক্টোবর আনুমানিক রাত একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৪ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৭ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। ৫৩ বিজিবি এর অধিনায়ক আরও জানান, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com