শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

চাল-সবজির আশায় বসেছিলেন স্ত্রী, লাশ হয়ে ফিরলেন স্বামী

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

প্রতিদিনের মতো কাঁঠাল গাছ থেকে পাতা পেড়ে বিক্রির পর সেই টাকায় পরিবারের জন্য চাল ও সবজি কেনার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ সদরের লাহারপুর গ্রামের আনোয়ারুল ইসলামের। কিন্তু তা আর হলো না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

অন্যদিকে চাল ও সবজির আশায় স্বামী আনোয়ারুলের পথ চেয়ে বসে ছিলেন স্ত্রী নেশমারা বেগম। এভাবেই বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন তিনি।

নেশমারা বেগম জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে আনন্দের সংসার ছিল তাদের। অর্থ কষ্ট থাকলেও পরিবারে ছিল শান্তি। বাবার কষ্টের কথা ভেবে বড় ছেলে ১৫ বছরের ইমন লেখাপড়া ছেড়ে রাজমিস্ত্রির কাজ বেছে নেয়। বাবা আনোয়ারুল ইসলাম দৈনিক চুক্তিতে কাঁঠাল গাছের পাতা কেনার পর তা বাজারে বিক্রি করতেন। বাপ-ছেলের এই উপার্জনে সুখের সংসার ছিল নেশমারা বেগমের। কিন্তু সবটাই তছনছ হয়ে গেল এক নিমিষেই।

স্থানীয় বাসিন্দা সৈয়দ মোজতোবা হোসেন জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আনোয়ারুল একটি কাঁঠাল গাছে পাতা পাড়ার জন্য ওঠেন। গাছটির ওপর দিয়ে বিদ্যুতের তার থাকায় পাতা কাটার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজুল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com