সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

জামালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন নগদ অর্থ, প্রতিবন্ধীরা হুইলচেয়ার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১১০৯ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ টাকা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ২ জানুয়ারি বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের প্রতিটিকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার করে নগদ টাকা এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ। এ সময় ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com