শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

টিকটকে প্রেম, তারপর অপহরণ : যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

টিকটকে দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।

এর আগে শনিবার (২৫ মার্চ) দুপুরে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী শাপলাপুর ইউপির মৌলভীকাটা এলাকার জামাল হোসেনের ছেলে।

র‍্যাব সহকারী পরিচালক সামশুল জানান, ঢাকার শাহ আলী থানার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীরর সাথে টিকটকের মাধ্যমে নাজমুল হাসানের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বর্ণিত ব্যক্তি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গেল ২১ মার্চ জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার আনা হয়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর হতে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বড়বোন বাদী হয়ে নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে ডিএমপি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে র‌্যাব অবগত হয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নাজমুল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com