শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

কুমিল্লার পূজামণ্ডপে ঘটনায় কয়েকজন চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার পঠিত

অনলাইন নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ উসকানি দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়ানো হচ্ছে। যারা এসব অপচেষ্টা করছে ও করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এসব জানান তিনি।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনার জেরে সারা দেশের আরো বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদপুরের হাজিগঞ্জে চারজন নিহত হয়েছেন। তবে এসব ঘটনায় সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, কুমিল্লার ওই ঘটনায় তদন্ত হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। আমরা মনে করি, স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যমূলক কাজ এটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com