রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

ভারতের তীর্থযাত্রীদের নিয়ে পুকুরে ট্রাক্টর, নিহত ২৬

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭১৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ভারতের কানপুরে ঘাটমপুর এলাকায় শনিবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ট্রাক্টরটিতে ৫০ জন যাত্রী ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলে তীর্থযাত্রীরা। কানপুরের কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

তার পর একটি পুকুরে পড়ে যায় যাত্রিবোঝাই সেই ট্রাক্টর। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা।

খালি হাতেই পুকুর থেকে একের পর এক মৃতদেহ তুলতে দেখা গেছে তাদের। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার রাতেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মোদি।

এক টুইটবার্তায় মোদি লিখেছেন, ‘কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যারা আপনজনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com