শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

দুই মাস পর আবারও কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২৬ বার পঠিত

নিউজ ডেস্ক : দুই মাস পর আবারও কমলাপুর রেল স্টেশনেরে টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনসহ দেশের সব স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। যার টিকিট একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে বিক্রয় করা হচ্ছে। ট্রেনের মূল আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপস্ এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রয় করা হচ্ছে। যাত্রার ৪৮ ঘণ্টা আগে অবিক্রিত টিকিট একইসঙ্গে অনলাইন/কাউন্টার থেকে কেনা যাবে। সে সঙ্গে ক্রয়কৃত আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরত (রিফান্ড) দিতেও পারবেন।

 

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার জানিয়েছেন, ‌‘আমরা ধীরে ধীরে রেলপথে ট্রেন পরিচালনা বাড়িয়ে দিচ্ছি। এখন চলাচল করছে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন—তার সঙ্গে ৯ জুন থেকে যুক্ত হচ্ছে ৯ জোড়া আন্তঃনগর ট্রেন। মেইল ও কমিউটার ট্রেন চলছে ৯ জোড়া, আরও ১০ জোড়া পরিচালনা করা হবে ৯ জুন থেকে।’

 

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সরকার রবিবার দূরপাল্লার যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করলে ২৪ মে থেকে ট্রেন চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com