বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

দুটি পৃথক অভিযানে ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৮৮ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ : দুটি পৃথক অভিযানে ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যার।গতকাল র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে,র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১,চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারী রাত ৯.৩০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫ শত গ্রাম হেরোইন সহ বেলাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক বেলাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি এর ছেলে। অপর এক অভিযানে একই ক্যাম্পের একটি আভিযানিক দল একই দিন বেলা ২.৩০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা বাজারে অভিযান চালিয়ে ১২৫০ পিস ইয়াবা সহ ইয়েম আলী (২২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক ইয়েম আলী জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com