রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত বৈশাখের আনন্দঘন আবহে রোটারি ক্লাব ঢাকা লিজেন্ট আয়োজনে বর্ণিল ও প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্টিত বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় দেশে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ মার্চের পর করোনায় একদিনে সর্বনিম্ন ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জনে।

এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ মার্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। সেদিনের পর আজ সর্বনিম্ন মৃত্যুর খবর দিল অধিদফতর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন। এছাড়া চট্টগ্রামে ৮, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৪৫৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫ জন এবং নারী ৩ হাজার ৪৫৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com