মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা, ধানমন্ডিতে অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত
নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-২৭ রাপা প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।
এ সময় তারা স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই। আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কী করে। জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই।’
শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর সড়ক-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা গেছে। বর্তমানে কিছুটা স্বাভাবিক হলেও রাজধানীতে গাড়ি চলাচলে আন্দোলনের প্রভাব পড়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলি মিয়া সময়ের আলোকে জানান, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে, সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com