সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন সাকিব আল হাসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৮২৮ বার পঠিত

নতুন বছরে সবকিছুই নতুন করে শুরুর প্রত্যাশা সবার। বিশেষত গত বছরের মৃত্যুর মিছিল, করোনার ভয় আর আতঙ্ক মানুষকে ক্লান্ত করে ফেলেছে। তবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বড় সুসংবাদটা ভক্তদের দিয়ে দিলেন সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে করা তার একটা পোস্টকে কেন্দ্র করেই আলোচনার শুরু। শুক্রবার (১ জানুয়ারি) সাকিব নিজের সঙ্গে স্ত্রীর যে ছবি পোস্ট করেছেন, সেখানে উম্মে আহমেদ শিশিরকে দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায়।

তারপর থেকেই আলোচনার শুরু। তবে কি আবারও বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার? এই প্রশ্নের উত্তর এখনো অবশ্য পরিষ্কার হওয়া যায়নি। কারণ গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানের বাবা হন সাকিব। অনেকে তাই মনে করছেন সাকিবের পোস্ট করা ছবিটি হয়তো দ্বিতীয় কন্যার জন্মের আগে তোলা।

অন্যদিকে সাকিবের ক্যাপশনেও বিষয়টি পরিষ্কার নয়। তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

সাকিবের বাবা হওয়ার ব্যাপারটিই অবশ্য সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কারণ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়েই মূলত লম্বা চুলে দেখা যায় সাকিবকে। এর আগে চুল এত বড় ছিল না তার। পোস্ট করা ছবিতেও সাকিবের চুলে ব্যান্ড পরা দেখা গেছে। সাকিব ভক্তদের আশা সুখবর হলে সেটি দ্রুতই পরিষ্কার করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com