বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত যুবক হচ্ছে নাচোল বাজার পাড়ার মৃত:ফারুক হোসেনের ছেলে নিশান (১৮)। নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সাথে যোগাযোগ করা হলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল বাজার পাড়ার তুলা ব্যবসায়ী পালুর ভাগ্নে নিশান। তার বাবা মারা গেছে। মা ঢাকায় থাকে। নিশান মামার বাড়িতেই থাকতো। গত সোমবার সন্ধ্যায় নিশান বাড়ি হতে বাইরে গেলে নিশান রাতে বাড়ি ফিরে আসতে দেরি হলে, পরিবারের লোকজন নিশান কে অনেক খোঁজাখুজি করতে থাকে। পরিবারের লোকজন কোন সন্ধন মিলাতে পারেননি। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পাইলট স্কুলের পিছনে, আম গাছে নিশানের মরাদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার কে খবর দেয়। পরে নাচোল থানায় পুলিশকে খবর দিলে, ওসি (তদন্ত) আবদুল ওহাব, এসআই আকবর, এসআই গোলাম রসুল ঘটনাস্থল হতে যুবকের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান,মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই হত্যা না আত্ম হত্যা জেনে, প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com