রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

নড়াইলের সাবেক এমপি আব্দুল কাদের শিকদার মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৮৮১ বার পঠিত

নড়াইল সংবাদদাতা : নড়াইলের সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের শিকদার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার (২১ মে) দুপুর ৩টায় সদর উপজেলার নাকশি-মাদরাসা স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবার জানায়, অনেক দিন ধরে তিনি চোখের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার অসুস্থ বোধ করলে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু জাতীয় পার্টিতে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যুক্ত হন।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওড়িয়া ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন তিনি।

আব্দুল কাদেরে মৃত্যুতে সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন, সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন খান নিলু জেলা জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র আনজুমান আরা, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামসহ প্রমুখ শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com