রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

পরিবহন সংকটে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৫৭ বার পঠিত
পরিবহন সংকটে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ফটো সংগৃহীত

গাজীপুর সংবাদদাতা : পরিবহন সংকটে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও বেশি ভাড়া নেয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সোমবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রীপুর পৌর এলাকায় ২নং সিএন্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তারা এ বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারেরও বেশি দীর্ঘ জটের সৃষ্টি হয়।

স্থানীয় ইয়াছমিন স্পিনিং মিলের শ্রমিক আল আমিন জানান, গড়গড়িয়া মাষ্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত অটোরিকশার ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়েও আটো পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটো না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা দেন। কারখানায় গিয়ে দেখেন অনেকেরই একই অবস্থা। তাই ভোগান্তি ও ভাড়া কমানোর দাবিতে সমবেত হয়েছেন।

অপর কারখানা শ্রমিক রেহানা আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮কিলোমিটার দুরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা, আজ বাস না চলায় ৮০ টাকা ভাড়ায় অটোরিকশায় কারখানায় এসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পোশাক কারখানার এক শ্রমিক জানান, কারখানা খুলে দেয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সকল লোকাল বাস, সিএনজি ও অটোরিকশা গুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। কোন কোন ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বেশিও নিচ্ছে তারা। এ ব্যাপারে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকদের সাথে আলোচনা করে প্রায় এক ঘণ্টা পরে সকাল ৯টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিরে নিলে ওই মহাসড়কে লকডাউনে অনুমোদিত যানবাহন চলাচল শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com