সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

পুলিশ কর্মকর্তা বাবাকে স্যালুট সেনাবাহিনী ক্যাপ্টেন মেয়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পঠিত
ফয়সাল আজম অপু : বাবা হলেন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই), তার মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা-মেয়ে উভয় উভয়কে স্যালুট দিলেন। দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর এ দুই কর্মকর্তার স্যালুট দেয়ার এ ছবিটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে। জানা যায়, বাবা পুলিশের এসআই আব্দুস সালাম বর্তমানে কর্মরত রয়েছেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানায়। তার প্রথম সন্তান ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন সম্প্রতি তার পিতাকে স্যালুট জানান, পিতা আব্দুস সালামও তার মেয়েকে স্যালুট জানান। আব্দুস সালাম তাকে স্যালুট জানানোর ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়। ছবিতে বাবা-মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। হাজারো ফেসবুক ব্যবহারকারী ছবিটি ​শেয়ার দিয়েছেন। এতে অনেকেই মন্তব্য করেছেন- গর্বিত বাবার-গর্বিত মেয়ে। এ বিষয়ে আব্দুস সালাম তার মেয়ের কারণে তিনি আজ গর্বিত জানিয়ে মেয়ের জন্য সবার নিকট দোয়া কামনা করেন। অনুরুপ মেয়ে যে বাবার আদর্শে সেনাবাহিনীর একজন উচ্চপদস্ত কর্মকর্তা হয়েছেন, সেই গর্বিত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com