মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ফুল সজ্জিত গাড়িতে জামালপুর ছাড়লেন এসপি দেলোয়ার হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৯৬০ বার পঠিত

জামালপুর সংবাদদাতা : ফুল সজ্জিত গাড়িতে জামালপুর ছাড়লেন এসপি দেলোয়ার হোসেন অন্য রকম এক আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেনকে। দীর্ঘ চার বছর কর্মকালীন এজেলাতে পুলিশ সুপারের সুনামের কোনো কমতি ছিল না। সোমবার (০১ মার্চ) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)কে। বিদায়ের আগে এসপি মোঃ দেলোয়ার হোসেনকে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশলাইনস থেকে জানানো হয় বিদায়। স্থানীয়দের মতে, বিদায় নেয়া পুলিশ সুপার দেলোয়ার হোসেন জামালপুরে সততার দৃষ্টান্ত রেখেছেন। পাশাপাশি নিজের কর্মদক্ষতা দিয়ে মাদক, ডাকাতি, গরুচুরি ও জুয়াড়ি মতো জঘন্য ঘটনা অনেকটাই রোধ করেছেন। যে কারণে তার প্রতি জেলাবাসীর আস্তা ও বিশ্বাসের কমতি ছিল না। এরআগে জামালপুর প্রেসক্লাব। তাকে সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছেন। এদিকে সন্ধ্যায় নবনিযুক্ত জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ যোগদান করেছেন। এসপি মোঃ দেলোয়ার হোসেনকে বিদায় দেয়ার সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সব কর্মচারীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com