শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিতে গত সপ্তাহ ধরে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ। বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হেনান প্রদেশে। এর মাঝেই আজ রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টাইফুনের আঘাতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। সতর্কতা জারি করে উপকূলের মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝেজিয়াং প্রদেশে কর্তৃপক্ষ স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

টাইফুন ইন-ফা নিয়ে পূর্বাভাস দিয়েছে জাপান ও চীনের আবহাওয়া অধিদফতরগুলোও। জাপানের আবহাওয়া অফিস বলছে, পূর্ব উপকূল থেকে টাইফুনটি পশ্চিমে হ্যাংঝউ শহরের দিকে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com