সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

বলিউড অভিনেতা গোবিন্দ এবার করোনাক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ বার পঠিত

বলিউড তারকা অভিনেতা অক্ষয় কুমারের পর এবার করোনার কবলে পড়েছেন আরেক সুপার স্টার গোবিন্দ। রোববার (৪ এপ্রিল) গোবিন্দ’র করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। যারা তার সংস্পর্শে এসেছেন, তাদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গোবিন্দ বলেন, আমি করোনা টেস্ট করিয়েছি এবং প্রয়োজনীয় সতর্কতা, বিধিনিষেধ মেনেও চলছি। যদিও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্প। বাড়ির অন্যান্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার স্ত্রী সুনীতা কয়েক সপ্তাহ আগেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। আমি আপাতত বাড়িতে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি।

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে বলিউডে একাধিক তারকা কোভিড পজিটিভ হয়েছেন। রোববারই অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। এর আগে পরিচালক সতীশ কৌশিক, ফাতিমা সানা শেখ, আমির খান, মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে করোনা আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com